Monday, July 6, 2020

চাতক - এক আজব পাখি

"চাতক পাখির এমনি ধারা

তৃষ্ণায় জীবন যায় গো মারা।।

অন্য বারি খায় না তারা

মেঘের জল বিনে।।

চাতক পাখি
চাতক পাখি

ফকির লালনের এই গানেই শুধু নয় অসংখ্য গীতিকবিদের রচনায়  অসংখ্যবার এই পাখির নাম উল্লেখ হয়েছে।এর বৈজ্ঞানিক নাম: Clamator jacobinus.

এরা বৃষ্টির জল ছাড়া অন্যকোনো জল পান করেনা। এমনকি তৃষ্ণায় মরে গেলেও এরা অন্য জল পান করেনা। এই পাখিকে খাচায় পুষে পরিক্ষা করে দেখা গিয়েছে যে এরা আসলেই বৃষ্টির জল ছাড়া অন্য জল পান করেনা। তবে কেউ কেউ বলেন যে; অন্য কোনো জল উপর থেকে ছিটিয়ে বা স্প্রে করে দিলে এরা বৃষ্টির জল ভেবে পান করে থাকে। চাতক পাখি মৃত্যুর সময় পিঠ মাটিতে ঠেকিয়ে, পাদুটো উপর দিকে তুলে, ঠোঁট হা করে এবং চোখ খোলা অবস্থায় আকাশের দিকে তাকিয়ে মারা যায়।

চাতক পাখি বাংলাদেশ, ভারত ছাড়াও দক্ষিণ এশিয়া ও আফ্রিকার বিভিন্ন দেশে দেখা যায়।
সাবসাহারান আফ্রিকার দক্ষিণ থেকে তাঞ্জানিয়া ও জাম্বিয়া পর্যন্ত; উত্তর পশ্চিম ভারত থেকে নেপাল, বাংলাদেশ, মায়ানমার পর্যন্ত বিস্তৃত। কখনও কখনও হিমালয়ের পাদদেশে তিব্বতেও দেখা যায়। বাংলাদেশের গ্রামাঞ্চলে আসে গ্রীষ্মকালীন পরিযায়ী হিসেবে।বৃষ্টির পান করা নিয়ে যে ব্যাপারটি আছে,সে বিষয়ে একজন ভারতীয় বিজ্ঞানী বলেছেন,এদের শারীরিক কাঠামোগত কারনে এরা জলাশয়ের পানি পান করতে পারে না।তবে খাচায় রেখে স্প্রে করে পানি দিলে তা পান করে ।এছাড়া শিশির বিন্দু ও পান করে।

collected by CHOYON

No comments:

Post a Comment

সুস্থতায় পান্তা ভাত

পান্তা ভাত যেমন আমাদের ঐতিহ্যের সাথে ওতোপ্রোতো ভাবে   জড়িত তেমনি রয়েছে এর অনেক অসাধারণ উপকারিতা। চলুন জেনে নেই পান্তা ভাত খাওয়ার উপকারিতা ঃঃ...