পুরুষের বাচ্চা প্রসব সেটা আবার কি ?
ছেলে-মেয়ে বিবাহের পূর্বে প্রায় ৮ঘণ্টা প্রেম করে ও ভরা পূর্ণিমায় বিবাহ করে। একবার বিবাহ হলে এরা কখনই একে অপরকে ছেড়ে যায় না । বিবাহের পর কাপল হয়ে চলাফেরা করে।
হ্যাঁ আমি সামুদ্রিক ঘোড়ার কথা বলছিলাম। যার ইংরেজি নাম হল “সী হর্স(Seahorse)”। বৈজ্ঞানিক নামের গণ হল “হিপ্পোক্যাম্পাস(Genus: Hippocampus), যেটি একটি গ্রিক শব্দ।
এটিই একমাত্র প্রাণী যেখানে পুরুষরা বাচ্চা প্রসব করে।
বছর জুরে প্রজনন কালে স্ত্রী প্রাণী পুরুষ প্রাণীর পেটের দিকে অবস্থিত বিশেষ থলেতে ডিম পাড়ে এবং ২-৪মাস গর্ভকালীন সময় শেষে পুরুষ প্রাণী ৫-১৫০০টি জীবন্ত বাচ্চা প্রসব করে। গর্ভকালীন সময়ে স্ত্রী প্রাণী প্রতিদিন সকালে একবার করে পুরুষ প্রাণীটিকে দেখতে আসে ও সেবাযত্ন করে যায়। পুরুষরা মূলত রাতেই বাচ্চা প্রসব করে। কারণ, পরবর্তী দিন সকালে যখন স্ত্রী প্রাণী তাকে দেখতে আসবে তখন যেন নতুন করে ডিম গ্রহণ করার জন্য প্রস্তুত থাকতে পারে। বাচ্চারা জন্মের পরপরই স্বাধীন ভাবে জীবন যাপন করতে পারে।

No comments:
Post a Comment